চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ৭ জুলাই ২০২০
রিমান্ডে থাকা আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্
হেরোইনসহ গ্রেফতার আফসার আলী নামে এক আসামি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় রিমান্ডে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। আফসার আলী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়ার মোহসিন আলীর ছেলে।
সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশের দাবি, আফসার আত্মহত্যা করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, সোমবার সন্ধ্যার দিকে আফসার আলীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে থানা হাজতখানায় একটি স্ট্যান্ড ফ্যানের তার ছিঁড়ে তা দিয়ে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সিসিটিভিতে সেই দৃশ্য দেখে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দিতে দিতেই মারা যান আফসার।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রোহানী আক্তার জানান, শ্বাসকষ্ট ও বুকে ব্যথাজনিত কারণে আফসার আলীকে পুলিশ সদর হাসপাতালে নিয়ে আসে সন্ধ্যা ৭টার কিছু পর। প্রায় এক ঘণ্টা তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার এক পর্যায়ে তার মৃত্যু হয়।
এই ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আইমিউজ/টিএ
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























