ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০:১৫, ৭ জুলাই ২০২০
করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়েছে ।
ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১২ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগার থেকে ফেনীর সিভিল সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে সে সময় তার দেহে কোন প্রকার উপসর্গ ছিলো না। ওই সময় তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন।
তবে ১৪ জুন তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৯ জুন তাকে ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়



















