মৌলভীবাজার প্রতিনিধি
মাগুরছড়া ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী পালিত
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া গ্যাসক্ষেত্র ট্র্যাজেডির ২৯তম বার্ষিকী উপলক্ষে মানববন্ধন ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুর ১২টায় মাগুরছড়া গ্যাসক্ষেত্রের সামনে পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটির সভাপতি মো. ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং বিপ্লব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শামসুজ্জামান সেলিম, নারী নেত্রী মেরি রাল্ফ, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাহারাব ইসলাম রুহিন, ট্যুরিস্ট গাইড মো. হাবিবুর রহমান, সমাজকর্মী শিমুল আহমদ, হাজম চং ও আজমল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মাগুরছড়া গ্যাসক্ষেত্রের ভয়াবহ বিস্ফোরণের ২৯ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও এ বিপর্যয়ের জন্য দায়ী মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের কাছ থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারেনি। তারা অভিযোগ করেন, এ বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলেও দেশের স্বার্থ রক্ষায় আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতি পূরণ করা হয়নি। তারা মাগুরছড়া গ্যাস বিস্ফোরণে হওয়া ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং কমলগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচি শেষে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























