টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ৯ জুলাই ২০২০
সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই গৃহবধূ ছিলেন অন্তঃসত্ত্বা। নিহত গৃহবধূ শারমিন আক্তার (১৯) ওই গ্রামের শরীফ হোসেনের স্ত্রী।
বুধবার (৮ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে তিনি তিনমাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
জানা যায়, উপজেলার দাড়িয়াপুর গ্রামের বাড়িতে সন্ধ্যায় মুরগির খোয়াড়ে ঢাকনা দিতে গেলে ওই নারীকে সাপে কামড় দেয়। এর কিছুক্ষণ পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওই সময় স্বজনেরা তাকে সখীপুর পৌর শহরের একটি ওষুধের দোকানে নিয়ে আসেন। রাতে ওই ওষুধের দোকানদার সাপে কাটার ভ্যাকসিন দেন। এতে কোনো উন্নতি না হওয়ায় অজ্ঞান অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যাওয়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার কোনো ভ্যাকসিন নেই।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























