টেকনাফ প্রতিনিধি
বিজিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মো.ছৈয়দ আলম (৩৫) নামের এই রোহিঙ্গা টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ছিলেন। বিজিবি দাবি করেছে নিহত মো. ছৈয়দ আলম একজন চিহ্নিত মাদক কারবারি।
রবিবার (১২ জুলাই) ভোর রাত ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজের নিকটবর্তী কেয়ারি খাল এলাকায় ঘটনাটি ঘটে।
টেকনাফ ২নং বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজের নিকটবর্তী কেয়ারি খাল এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন সংবাদে তাদের একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর একজনকে নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবা কারবারিরা বিজিবি সদস্যদের ওপর অতর্কিতভাবে গুলি চালায়।
এসময় বিজিবি’ও পাল্টা গুলি ছোড়ে এবং উভয়পক্ষের মধ্যে প্রায় ৩-৪ মিনিট গুলি হয়। পরে ওখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক কারবারিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনিউজ/টিএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























