নিজস্ব প্রতিবেদক
১৩ হাজার বস্তা সিমেন্টসহ মেঘনায় জাহাজডুবি
ফাইল ছবি
বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ১৩ হাজার বস্তা সিমেন্ট নিয়ে এম. ভি. ফারহানা মোনেম নামের একটি জাহাজ ডুবে গেছে।
শনিবার বিকেল ৩টার দিকে হিজলা উপজেলার মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় জাহাজটি ডুবে যায়।
বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জাহাজের ক্যাপ্টেন শামছুদ্দিন জানান, সকালে ১৩ হাজার বস্তা শাহ সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওয়ানা দেন তারা। হিজলার মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউ ও স্রোতের মাঝে পড়ে জাহাজটি। এ সময় জাহাজটির একটি অংশ চরে উঠে যায় এবং পরে জাহাজটি সিমেন্টসহ তলিয়ে যায়।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিজলা নৌ পুলিশের সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























