প্রকাশিত: ১১:৫১, ২০ জুলাই ২০২০
এএসআই হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে করতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহতের মামলার প্রধান অভিযুক্ত মামুন মিয়া র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
সোমবার ভোররাতে ব্রাহ্মণণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় কথিত এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বলেন, এএসআই আমির হোসেনকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি চাঁনপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুনকে ধরতে র্যাবের একটি দল চাঁনপুর বাজারে যায়।
তার ভাষ্য, ওই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মামুন ও তার সহযোগীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে মামুন গুলিবিদ্ধ হন।
চন্দন দেবনাথ বলেন, পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কতর্ব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়াকে ধরতে চান্দপুর বাজারে অভিযান চালান এএসআই আমির।
এ সময় মামুন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সদর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় মামুনের ছোট ভাই ইসমাইল মিয়াসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























