ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২:০০, ২০ জুলাই ২০২০
আটকের তিন দিন পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
কক্সবাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিজান নামের এক যুবক নিহত হয়েছেন।
তিন দিন আগে আটক মিজানকে নিয়ে সোমবার ভোরে শহরের খুরুশকুল ব্রিজ এলাকায় মাদক উদ্ধারে গেলে ইয়াবাকারবারিদের সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধ’ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, মিজান একজন ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে।
নিহত মিজান কক্সবাজার পৌরসভার টেকপাড়ার বাসিন্দা গোলাম মওলার ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, গত ৮ ফেব্রুয়ারি শহরে মাঝেরঘাট এলাকা থেকে ইয়াবা লুটের ঘটনায় জড়িত ছিলেন মিজান।
ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ১৭ জুলাই বেনাপোল ইমেগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছিলেন মিজান। আটক মিজানকে কক্সবাজারে আনার পর মিজানের স্বীকারোক্তি মতে ২০ জুলাই সোমবার রাতে ইয়াবা উদ্ধারে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা মিজানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।
একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুকসহ আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মিজানের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























