ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ২৩ জুলাই ২০২০
অভিযুক্ত বৃদ্ধ ধর্ষকের আত্মহত্যা
ঝিনাইদহের শৈলকুপায় ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত কালাম শাহ (৬৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মনোহরপুর ইউনিয়নের একটি গ্রামের আম গাছের ডালে ওই বৃদ্ধের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় এক শিক্ষার্থী।
বুধবার (২২ জুলাই) ওই শিশুটিকে ধর্ষণ করা হয়।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে গ্রামের শিক্ষার্থী রাশেদ কোচিংয়ে যাচ্ছিল। পথিমধ্যে সে রাস্তার পাশে আম গাছে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পায়। সে ভয় পেয়ে ঘটনাস্থলের পাশে একটি বাড়িতে গিয়ে ঘটনাটি খুলে বলে এবং অজ্ঞান হয়ে পড়ে।
স্থানীয়দের ধারণা অভিযুক্ত কালাম শাহ লোকলজ্জার ভয়ে শেষ রাতের কোনো এক সময় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ অভিযুক্ত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























