নিজস্ব প্রতিবেদক
‘অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না’
ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, উত্তর সিটি এলাকায় অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না। যে যত প্রভাবশালী হোক, সেটি আমাদের দেখার বিষয় নয়।
মঙ্গলবার সকালে গুলশান নগর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্রজেক্ট সাইন, শপ সাইন ইত্যাদি অপসারণে মোবাইলকোর্ট ও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
অভিযান চলার সময় মেয়র আতিক বলেন, আগেই সবাইকে অনুরোধ করা হয়েছে। এই সিটিতে নিয়মের মধ্যে চলতে হবে। এ জন্য আমাদের আজ অভিযান চলবে। অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।
অভিযানে ডিএনসিসি মেয়র আরো বলেন, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি। সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে। ট্যাক্স দিতে হবে এবং নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে। এই শহরে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না। যে যত প্রভাবশালী হোক, সেটি আমাদের দেখার বিষয় নয়।
উল্লেখ্য, কিছু দিন আগে বিমানবন্দর এলাকায় ১৬ বছর ধরে পড়ে থাকা অবৈধ বিলবোর্ড সরান মেয়র আতিক। সেদিন ঘোষণা দেন ডিএনসিসি এলাকায় কোনো অবৈধ বিলবোর্ড থাকবে না।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024

























