আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্পের যু/দ্ধবিরতি ঘোষণা: ‘যুক্তরাষ্ট্রের বড় পরাজয়’ - রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত
রাশিয়া মনে করছে, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা আসলে যুক্তরাষ্ট্রের একটি বড় ধরনের কৌশলগত পরাজয়ের ইঙ্গিত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের বিরুদ্ধে একতরফা, আক্রমণাত্মক ও উসকানিমূলক হামলার কৌশল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জাখারোভা বলেন, কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও আগ্রাসী পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হচ্ছিল এবং ‘বিজয় খুব কাছাকাছি’ বলে দাবি করা হয়েছিল। সামাজিক মাধ্যমেও এ নিয়ে জোর প্রচারণা চালানো হয়। কিন্তু বাস্তবে সেই কৌশল ভেঙে পড়েছে এবং পুরো পরিকল্পনাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে ট্রাম্প নিয়মিতভাবে হামলা জোরদারের ইঙ্গিত দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করছিলেন। সর্বশেষ মঙ্গলবার তিনি ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি দেন। তবে এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সাক্ষাৎকারে জাখারোভা আরও বলেন, রাশিয়া শুরু থেকেই ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে আসছে। মস্কো সবসময় রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছে এবং স্পষ্টভাবে সতর্ক করেছে যে এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে ইরান তাদের সর্বোচ্চ নেতা আল খামেনিকে হারিয়েছে বলে দাবি করা হয়েছে। এর জবাবে তেহরান ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
৩৯ দিনব্যাপী এই যুদ্ধে কয়েক হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























