নিজস্ব প্রতিবেদক
চাচার মোটরসাইকেল থেকে নামিয়ে তরুণীকে শ্লীলতাহানি
প্রতীকী চিত্র
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চাচার মোটরসাইকেল থেকে নামিয়ে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতে ভুক্তভোগী তরুণী একটি এজাহার জমা দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- খাজরা ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাকিব বিল্লাহ, রায়হান খোকা, আল আমিন মোড়ল, মো. শুভ, মামুন হোসেন বাবু ও মজনু সরদার।
থানায় দেয়া এজাহারে ওই তরুণী উল্লেখ করেন, গত শুক্রবার বিকলে তিনি চাচার মোটরসাইকেলের পেছনে বসে সাতক্ষীরা আসছিলেন। এ সময় কাপসন্ডা স্কুলের কাছে কয়েকজন বখাটে যুবক তাকে গাড়ি থেকে নামিয়ে জাপটে ধরে। তাকে বিয়ে করতে হবে বলে জানায় সাকিব বিল্লাহ নামের এক যুবক। তারা তার কাপড় চোপড় টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে। এমনকি স্পর্শকাতর স্থানে হাত দেয়।
তিনি জানান, লজ্জাকর অবস্থায় পড়ে তিনি দৌঁড়ে পালিয়ে যান। এর পরপরই আশাশুনি থানায় গিয়ে একটি এজাহার দিয়েছেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তিনি এর বিচার দাবি করেন।
এ ব্যাপারে সাকিব বিল্লাহ’র ভাই খাজরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাকিবিল্লাহ বলেন, ‘এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি।’
আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হক বলেন, ‘অভিযোগ সঠিক হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, ‘ওই তরুণী থানায় একটি এজাহার জমা দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। অভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























