রাঙামাটি প্রতিনিধি
নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত
ফাইল ছবি
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ইউপিডিএফের দুই ক্যাডার নিহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রউফ টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছেন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানতে পারিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিরাপত্তা বাহিনীর একটি দল টহল দেওয়ার সময় ইউপিডিএফ ক্যাডাররা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলি বিনিময়ের একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ইউপিডিএফের দুই ক্যাডারের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এ সময় আহত হন নিরাপত্তা বাহিনীর এক সদস্য।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























