মাগুরা প্রতিনিধি
আপডেট: ১৯:৩০, ২৩ অক্টোবর ২০২০
সবজি বিক্রেতার ঘরের মাচায় ৬ মণ কয়েন
সংগৃহীত ছবি
মাগুরার মহম্মদপুর উপজেলার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী খাইরুল ইসলাম খবিরের (৪৬) ঘরের মাচায় রয়েছে ৬ মণ কয়েন। যার আর্থিক মূল্য ৬০ হাজার টাকা। মহম্মদপুর বাজারে দীর্ঘ ২৫ বছর যাবৎ সবজি ব্যবসা করে তিনি গুছিয়েছেন এসব কয়েন। আর এই কয়েন নিয়েই পড়েন বিপাকে।
তবে তার জমানো ছয় মণ ওজনের ৬০ হাজার টাকার কয়েন নিতে শুরু করেছে মাগুরার মহম্মদপুর উপজেলা সোনালী ব্যাংক।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সোনালী ব্যাংক কর্তৃপক্ষ খবিরের কাছ থেকে তিন হাজার টাকা মূল্যের কয়েন জমা নিয়েছে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন দেখে বিষয়টি সমাধানের জন্য এগিয়ে আসেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল। তিনি বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার কর্মকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এরপর তাদের নির্দেশে সোনালী ব্যাংক কয়েন জমা নেয়া শুরু করে।
মহম্মদপুর উপজেলা সোনালী ব্যাংক সদর শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মতিন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবসায়ী খবিরের কয়েন জমা নেয়া হচ্ছে। খবিরের নামে সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে। এখানে প্রতিদিন এক হাজার টাকার কয়েন জমা দিতে পারবেন তিনি। পর্যায়ক্রমে তার সব কয়েন জমা হবে। তিনি পরে চেকের মাধ্যমে কাগজের ব্যাংক নোট তুলে নিতে পারবেন।
ক্ষুদ্র ব্যবসায়ী খাইরুল ইসলাম খবিরের ছোট্ট ঘরে প্লাস্টিকের বড় চারটি বালতি আর দুই বস্তা বোঝাই শুধু কয়েন আর আর কয়েন। ১০ বছরে ক্রেতার কাছ থেকে নেয়া ২৫-৫০ পয়সা থেকে শুরু করে ১-২ টাকার কয়েন জমে এখন প্রায় ৬০ হাজার টাকা। একসময় কয়েনগুলো বাজারে রাখলেও এখন বাড়িতে এনে রেখেছেন।
খবির বলেন, ব্যবসার পুঁজির তিনের দুই ভাগ কয়েনের মধ্যে চলে যায়। কয়েনের লেনদেন না থাকায় কষ্টে ছিলাম। এখন কয়েনগুলো ব্যাংক জমা নেয়ায় আমি খুব খুশি।
তিনি জানান, অনেক দরিদ্র মানুষ ও ভিক্ষুকেরা কয়েন দিয়ে সবজি কিনেছেন। তিনি মুখের উপর তাদের না বলতে পারেননি। অনেক জায়গায় ঘুরেও কয়েনগুলো চালাতে পারেননি। কোনো ব্যাংকও এতো কয়েন নিতে চাচ্ছে না।
উল্লেখ্য, সবজি ব্যবসায়ী খাইরুলের বাড়ি উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে। মহম্মদপুর সদরে গত ২৫ বছর ধরে সবজির ব্যবসা করেন তিনি। ক্রেতার কাছ থেকে মুদ্রাগুলো নিলেও তার কাছ থেকে এখন আর কেউ নিচ্ছেন না। ফলে অচল হয়ে যাওয়া যাওয়া বিভিন্ন অঙ্কের এই ৬ মণ ওজনের মুদ্রা নিয়ে বিপাকে পড়েন তিনি।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























