কুষ্টিয়া প্রতিনিধি
এবার বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি
সংগৃহীত
কুষ্টিয়ায় ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পুলিশের উপস্থিতিতে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পাঁচরাস্তা মোড়ে ভাস্কর্য স্থাপন এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ লাইনসের এসআই মকছেদুর রহমান, বেলা ৩টার দিকে তিনি ভাস্কর্যের সামনে পেশাগত দায়িত্বে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে একটি নোহা গাড়ি বঙ্গবন্ধু ভাস্কর্য ঘিরে দুইবার ঘুরে গ্লাস নামিয়ে একজন ফাঁকা গুলি ছোড়ে। এরপর তারা দ্রুত মজমপুর এলাকার দিকে চলে যায়। ঘটনার পরপরই ব্যস্ততম ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























