নিজস্ব প্রতিবেদক
বেরিয়ে আসলো চার বছর আগে গুম হওয়া ব্যক্তির কঙ্কাল
সংগৃহিত ছবি
সীতাকুণ্ডে দুর্গম পাহাড় থেকে চার বছর আগে গুম হওয়া ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
আজ (শনিবার) সিআইডির অভিযানে গ্রেফতার হয় এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আলমগীর। তার স্বীকারোক্তি অনুযায়ী সিআইডি অভিযান চালিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
ছোট ভাই আলাউদ্দিনের প্রতিটি কোদালের কোপে বের হয়ে আসছে নিখোঁজ বড় ভাই সালাউদ্দিনের শরীরের হাড়। আর সিআইডি কর্মকর্তারা সেই হাড় জড়ো করছেন কলাপাতায়। এভাবেই ধীরে ধীরে বেরিয়ে আসে চার বছর আগে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের রহস্য।
স্বজনরা বলেন, আমরা তাকে অনেক খুঁজেছি , কিন্তু পাইনি। আমরা এই হত্যার বিচার চাই।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সিআইডির পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বলেন, গর্ত খুঁড়ে কঙ্কাল উদ্ধার করতে পেরেছি। ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে এটি সালাউদ্দিনের লাশ কিনা।
সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল বলেন, শতভাগ নিশ্চিত হতে হাড়গুলো চেক করে ডিএনএ টেস্ট করতে হবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১২ জুন নিখোঁজ হন সীতাকুণ্ড কুমিরা এলাকার সালাউদ্দিন। এই ঘটনায় তার স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় প্রতিবেশী আলমগীরকে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন জানান, পাহাড়ে অনেক সময় অনেকের লাশই পাওয়া গেছে। আমরা সন্দেহ করছি এটাও তেমন কিছুই।
সিআইডি জানায়, একাধিক মামলার আসামি আলমগীরের স্ত্রীর পরকীয়া প্রেম ছিল সালাউদ্দিনের। এটা জানতে পেরেই আলমগীর কৌশলে সালাউদ্দিনকে পাহাড়ে ডেকে এনে হত্যা করেছিল।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























