নোয়াখালী প্রতিনিধি
বরযাত্রীবাহী ট্রলারডুবি: এখনো নিখোঁজ ৮ জন
সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বরযাত্রীবাহী ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় শিশু ও নারীসহ এখনো নিখোঁজ রয়েছেন আটজন।
এ ঘটনায় নববধুসহ চার নারী, তিন শিশুসহ মোট সাতজনের মরদেহ এবং জীবিত অবস্থায় ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
হাতিয়া নলেরচর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম উল্লাহ জানান, নিখোঁজদের মধ্যে রয়েছেন- জাকিয়া বেগম, নারর্গিস, হালিমা, লামিয়া, নিহা, আমির হোসেন, আলিফ ও শিশু হাসান। নিখোঁজদের উদ্ধারে নৌ-পুলিশের পাশাপাশি কোস্টগার্ডের দুইটি দল নদীর বিভিন্ন স্থানে অভিযানে চালাচ্ছে।
তিনি আরও জানান, জীবিতদের দেয়া তথ্য থেকে জানা যায় ট্রলারটিতে প্রথমে বরপক্ষ থেকে শিশু নারীসহ ৩০ জনের মতো এসেছিল কিন্তু যাওয়ার সময় কনেপক্ষের আরও ১৫ জন ট্রলারটিতে উঠে পড়ে। ট্র্রলারটি চানন্দী ঘাট থেকে ভোলার মনপুরা কলাতলী গ্রামে যাওয়ার পথে কেরিংচরের শান্তিপুর ঘাটের পাশে প্রবল স্রোতের মুখে দুপুর দেড়টার সময় ডুবে যায়।
এসময় আশপাশের ট্রলারে থাকা জেলেরা এগিয়ে এসে অধিকাংশ যাত্রীকে উদ্ধার করলেও নববধূসহ সাতজনের মরদেহ উদ্ধার করে।
মৃতরা হলেন- নববধূ তাসলিমা বেগম (২১), নুর জাহান, আছমা বেগম, রাহেনা বেগম, নুর জাহান, শিশু আফরিন আক্তার লামিয়া, মিলি আক্তার ও হোসনে আরা বেগম রুপা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিখোঁজ হওয়া এক নারী ও সাত শিশুকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌ-পুলিশ কাজ করছে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























