জেলা প্রতিনিধি
‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লাথোরঘোনার পাহাড়ি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক নিহতের নাম না জানা গেলেও তিনি রোহিঙ্গা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার শাহ আলম জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লোথোরঘোনা পাহাড়ে যায় র্যাবের একটিদল। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ইয়াবা, অস্ত্র ও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি জানান, বন্দুকযুদ্ধের সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড কার্তুজ, ১০ হাজার পিস ইয়াবা ও একটি থ্রি কোয়ার্টার প্যান্ট উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গুলিবিদ্ধ লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























