নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৯, ২৬ ডিসেম্বর ২০২০
দা-কাচি সান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী চিত্র
রাজধানীর যাত্রাবাড়ীর সামাদ সুপার মার্কেটে দা-কাচি সানের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৫) নামের এক দোকান কর্মচারী মারা গেছেন।
আজ (শনিবার) বেলা ১১টার দিকে ওই দোকানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী এলাকায় সামাদ সুপার মার্কেটে একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন রবিউল। সকালে ওই দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তর জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আইনিউজ/বিএম
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























