মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ৩১ ডিসেম্বর ২০২০
বাড়ির গোসলখানা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতীকী চিত্র
মুন্সীগঞ্জের রিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূ রিয়া মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটী গ্রামের মো. নাজমুল হোসেনের স্ত্রী।
আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমুলের সাথে পারিবারিকভাবে চার বছর আগে বিয়ে হয় রিয়ার। তার স্বামী সাউথ আফ্রিকা প্রবাসী। চার মাস আগে বিদেশ থেকে বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার বাড়ির গোসলখানায় ঝুলন্ত অবস্থায় রিয়ার লাশ পাওয়া যায়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কাউকে আটক করা হয়নি।
আইনিউজ/বিএম
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























