নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২০, ৩ জানুয়ারি ২০২১
বাস-অটোরিকশা সংঘর্ষে ৬ সদস্যের এক পরিবার শেষ
ফাইল ছবি
ময়মনসিংহের তারাকান্দার গাছপাড়া বাজার এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে তিনদিনের নবজাতকসহ একই পরিবারের ছয়জন রয়েছেন। বাকি একজন অটোরিকশাটির চালক।
নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার আগিয়া এলাকার মাওলানা ফারুক আহম্মেদ (৪০), তার স্ত্রী মাসুমা খাতুন (২৫), বোন জুলেখা খাতুন (৫০), ভাই নিজাম উদ্দিন (৩৫), ভাবি জোৎস্না বেগম (৪৫) ও ফারুক-মাসুমা দম্পতির তিনদিনের নবজাতক। এছাড়া অটোরিকশা চালক রাকিবুল হাসান (২৯) নিহত হয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ সদরে।
আজ (রবিবার) দুপুর ১টার দিকে মহাসড়কের গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস এ তথ্য নিশ্চিত করে জানান, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের গাছতলা এলাকায় শাহজালাল পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের ছয়জনসহ সাতজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শহরের শম্ভুগঞ্জ ব্রিজ থেকে একটি অটোরিকশা গৌরিপুরে যাচ্ছিল। পথে গাছতলা এলাকায় একটি ট্রাক্টরকে ওভারটেক করার চেষ্টা করে অটোরিকশাটি। তখনই ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে অনেক দূর পর্যন্ত হিঁচড়ে নিয়ে যায়। এতে নবজাতকসহ অটোরিকশার সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সারোয়ার আলম বলেন, বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























