খাগড়াছড়ি প্রতিনিধি
ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১,আহত ৬
সংগৃহীত ছবি
ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থী নুসরাত জাহানের। কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন ভেঙ্গে চূড়মার হয়ে গেছে গাড়ির সংঘর্ষে। এই ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
আজ বুধবার (৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির আলুটিলার বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজ শিক্ষার্থী নুসরাত জাহান খাগড়াছড়ির মাটিরাঙ্গার ভুইয়াপাড়া এলাকার বাসিন্দা ও মাটিরাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হারুনুর রশীদের মেয়ে। সে কলেজে ভর্তি হওয়ার জন্য মায়ের সঙ্গে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি আসছিল।
সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, বেপরোয়া গতিতে ট্রাকটি চালানো হতে পারে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























