রাজশাহী প্রতিনিধি
বাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ
দুর্ঘটনাস্থানের ছবি
রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন। মৃত ব্যক্তির নাম তসলিম উদ্দিন (৯০)। নিহত তসলিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মাস্টারপাড়া এলাকার মৃত এজার উদ্দিন উদ্দিন মন্ডলের ছেলে।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার দারিয়াপুর হাতাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন অর-রশিদের নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানার একটি দল ঘটনাস্থলে যায়।
মামুন অর-রশিদ জানান, তিন ছেলে ও তিন মেয়ের জনক বৃদ্ধ তসলিম উদ্দিন। গোদাগাড়ীর বালিয়াঘাটা এলাকায় জমি বর্গা নিয়ে চাষ করতেন তিনি। সেই জমি দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মামুন জানান, ওই বৃদ্ধ চাঁপাইনবাবঞ্জের দিক থেকে বাইসাইকেল নিয়ে মহাসড়ক ধরে চালিয়ে আসছিলেন। বালিয়াঘাটায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এসআই মামুন আরও বলেন, খবর পেয়ে স্বজনরা এসে মরদেহ নিয়ে গেছেন। তাদের এ নিয়ে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























