ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বিএনপির মানববন্ধন পন্ড করে দিল পুলিশ
সংগৃহীত ছবি
ঝিনাইদহে পুলিশের বাধাগ্রস্ত পন্ড হয়ে গেছে জেলা বিএনপির মানববন্ধন। নাশকতা সৃষ্টি হতে পারে এই আশঙ্কায় তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয়া হয়নি,পুলিশ বলেছেন।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের এইচএসএস সড়কের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিএনপির নেতাকর্মীরা সকালে মানববন্ধনের জন্য কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ানোর প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ এসে কর্মসূচিতে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নেয়। পরে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ‘মানববন্ধনে পুলিশের বাধা খুবই দুঃখজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বিশৃঙ্খলা করছিলাম না, শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম। মানববন্ধনের একপর্যায়ে পুলিশ এসে আমাদের ব্যানার কেড়ে নেয় এবং আমাদের ছত্রভঙ্গ করে দেয়।’
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নাশকতা সৃষ্টি হওয়ার আশঙ্কায় তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয়া হয়নি।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























