ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৪, ১৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:২৪, ১৩ জানুয়ারি ২০২১

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সরিষাবাড়ী-ময়মনসিংহ সড়কের পুপলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে সাইদুর রহমান (২৬) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া (১৪)।

স্থানীউ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বড়বাড়িয়া নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সাইদুর ও আকাশ সরিষাবাড়ী উপজেলার সানাকৈর বাজারে যাচ্ছিলেন। পথে পৌর শহরের পুপলার মোড় বাউশি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত সাইদুর পেশায় ট্রাক্টর চালক ও আকাশ সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়