ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ১৪ জানুয়ারি ২০২১
ট্রেনে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকায় ফিরোজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। নিহত ফিরোজ মিয়া ওই এলাকার উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, ওই বৃদ্ধ দুপুরে নয়াদিল এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, ট্রেনের চালক হুইসেল বাজানোর পরও বৃদ্ধ ফিরোজ মিয়া শুনতে পাননি। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইনিউজ/বিএম
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























