মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে খালে অজ্ঞাত এক যুবকের লাশ
খালে ভাসমান অবস্থায় লাশ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতীপাড়া এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে একটি খালে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উদ্ধার করা হয়। পুলিশের দাবি, হত্যার পর ওই যুবকের লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে পূর্বপাশে চালতীপাড়া খালের পানিতে লাশটি ভাসছিল ও উৎকট গন্ধ ছড়াচ্ছিল। পরে থানায় খবর দেয়া হয়।
সিরাজদিখান থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম জানান, সকালে ওই খালের পানিতে লাশটি ভাসছিল। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুর একটার দিকে লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, এখনো মৃতব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি খালে ফেলে গেছে দুর্বৃত্তরা। প্রকৃত কারণ জানতে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























