পটুয়াখালি প্রতিনিধি
কাউন্সিলর প্রার্থীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
প্রতীকী চিত্র
পটুয়াখালীর মির্জাগঞ্জের শ্রীনগর এলাকায় সংরক্ষিত এক নারী কাউন্সিলর প্রার্থীকে (৪৫) গণধর্ষণের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার (১৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
আজ রোববার (১৭ জানুয়ারি) দুপুরে ওই নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন। তিনি এ ঘটনার বিচার চান।
গ্রেফতাররা হলেন-সদর উপজেলার ময়দা ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. মোসলেম উদ্দিনের ছেলে জলিলুর রহমান জলিল (৪০), একই এলাকার বাসিন্দা মৃত রজব আলী সিকদারের ছেলে রাজ্জাক ওরফে রাজা সিকদার (৪০) ও ফোরকান সিকদারের ছেলে মো. সজিব সিকদার (২৪)।
ধর্ষণের শিকার ওই নারী জানান, আগামী পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য বাড়ি বাড়ি ঘুরে প্রচারণা চালাচ্ছেন। শনিবার রাতে প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় আসামিরা চুন্নু ফকিরের বসতঘরের পূর্ব পাশের জমিতে নিয়ে গণধর্ষণ করেন।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, ওই নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়ায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























