সিরাজগঞ্জ প্রতিনিধি
কীটনাশক পান করে দুই মেয়েসহ মায়ের আত্মহত্যা
প্রতীকী চিত্র
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে স্বামীর সঙ্গে ঝগড়া জেরে দুই মেয়েকে নিয়ে স্ত্রী কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।
রোববার (১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এই ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন-ফকিরপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী জাহানারা খাতুন এবং মেয়ে রাজিয়া (১৮) ও লাবনী (১০)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে লাল মিয়ার সঙ্গে স্ত্রী জাহানারার ঝগড়া হলে বাড়ি থেকে বেরিয়ে যান লাল মিয়া। শনিবার (১৬ জানুয়ারি) পর্যন্তও তিনি বাড়ি ফেরেননি। এতে অভিমান করে দুই কন্যাকে নিয়ে গৃহবধূ জাহানারা কীটনাশক পান করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি শাহিদ মাহমুদ খান।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























