খুলনা প্রতিনিধি
পুলিশ সোর্স হত্যা মামলায় গ্রেফতার ৩
র্যাবের অভিযানে গ্রেফতার তিন আসামি
খুলনা মহানগরের লবণচরা থানার আশিবিঘা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) অভিযান চালিয়ে পুলিশের সোর্স হত্যা মামলায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে।
রোববার (১৭ জানুয়ারি) রাত ১১টার তাদের গ্রেফতার করে। র্যাব-৬ এর সেকেন্ড ইন কমান্ড মেজর মো. আনিসুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- লবণচরার দক্ষিণ মোল্লাপাড়ার বাঙালী গলির বদি মোল্লার ছেলে বাপ্পী মোল্লা (২৩), মোল্লাপাড়া মসজিদ গলির আজারুল ইসলাম আজুর ছেলে তরিকুল ইসলাম তারেক (২২) ও খুলনা সদরের মহিষবাড়ী ছোট খালপাড় এলাকার আশিকুর রহমান নিরুর ছেলে নাইমুর রহমান আকাশ (১৯)।
তাদের খুলনা মেট্রোপলিটন (কেএমপি) পুলিশের গোয়েন্দা শাখায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মঙলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কেএমপি, খুলনার লবণচরা থানার বান্দাবাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তিনজন সোর্সসহ মাদক চক্রকে আটক করতে গেলে মাদক চক্রের সদস্যরা অভিযান দলের ওপর হামলা চালায়। এতে গোয়েন্দা পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) অপর দুজন সোর্স গুরুতর আহত হন। পরে আহত সদস্যদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শফিকুল ইসলামকে (৩৫) মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কেএমপির লবণচরা থানায় একটি হত্যা মামলাসহ দুটি পৃথক মামলা করা হয়।
গোয়েন্দা পুলিশের সোর্স শফিকুল ইসলাম হত্যার পর থেকেই বিভিন্ন স্থানে র্যাব নিয়মিত অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় রাতে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। এ তথ্যে নিশ্চিত করেন মেজর মো. আনিসুর রহমান।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























