পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে দুই যুবলীগ নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিল প্রতিপক্ষরা
চিকিৎসাধীন অবস্থায় দুই যুবলীগ নেতা
পিরোজপুরের নাজিরপুরে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী এলাকায় দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙ্গে দিয়েছেন এবং অপর এক যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেছেন প্রতিপক্ষরা।
গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রনি হাওলাদার ও মিজানুর রহমান মিঠুকে রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং মো. ফারুক হাওলাদার, শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিঠু ও সহ-সভাপতি রনি হাওলাদার।
ফারুক হাওলাদার বলেন, রাতে নাজিরপুরে দলীয় কাজ সেরে তিনজন একটি মোটরসাইকেলে করে শ্রীরামকাঠী বন্দরের দিকে যাওয়ার সময় ভীমকাঠীর বালাবাড়ির কাছে পৌঁছালে দেখতে পাই সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলা রয়েছে। সেখানে পৌঁছাতেই সড়কের দুপাশ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান সবুজ ও স্থানীয় মহিউদ্দিনের নেতৃত্বে প্রায় ২৫-৩০ সন্ত্রাসী দা-রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আমাদের উপর।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























