রাজশাহী প্রতিনিধি
আপডেট: ১৭:৫৭, ২০ জানুয়ারি ২০২১
অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে ফায়ার সার্ভিসের গাড়ি
উল্টে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি
রাজশাহীতে মহানগরীর মহাসড়কে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি গাড়ির গতি বেশি থাকায় ব্রেক করার কারণে সড়কে গাড়িটি উল্টে যায়। এতে ফায়ার সার্ভিসের গাড়িচালক গুরুতর আহত হয়েছেন আরও চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া মোটরসাইকেলের চালকও আহত হয়েছেন।
আজ বুধবার (২০ জানুয়ারি) সকালে উপকণ্ঠ পালপাড়া ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর এসেছিল-পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে গাড়িটি সেখানে যাওয়ার সময় রাজশাহী-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় পড়ে ফায়ার সার্ভিসের গাড়িটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ লিডার মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধারের জন্য গাড়িটি যেহেতু যাচ্ছিল। সেজন্য গতি বেশি ছিল এবং সাইরেনও বাজছিল। হঠাৎ রাস্তার বামপাশ থেকে একটি মোটরসাইকেল সড়কে উঠে ফায়ার সার্ভিসের গাড়িতে ধাক্কা দেয়।
এতে ফায়ার সার্ভিসের চালক সজিব হোসেন ও মোটরসাইকেলের চালক দুজনই আহত হয়েছেন। তাদেরকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের আরও চারজন কর্মী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























