নাটোর প্রতিনিধি
নাটোরে নৈশ প্রহরীকে বেঁধে রেখে ১১ দোকানে ডাকাতি
সংগৃহীত ছবি
নাটোরের বাগাতিপাড়ার তমালতলা গতকাল বুধবার (২০ জানুয়ারি) রাত দেড়টার সময় একদল ডাকাত বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বাজারে এসে তিন নৈশ প্রহরীকে বেঁধে রেখে ১১ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার, গোয়েন্দা পুলিশ ও সিআইডি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ মামলার প্রস্তুতি চলছে।
নৈশ প্রহরী ও ব্যবসায়ীরা জানান, বুধবার রাত দেড়টার দিকে ১৫- ২০ জনের একদল ডাকাত বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বাজারে এসে প্রথমে নৈশ প্রহরী মাজেদুর রহমান, ওমর আলী ও আবুল কালামের হাত পা বেঁধে পাশের লিচুবাগানে ফেলে রাখে। পরে রাস্তার দুই পাশের ১১টি দোকানে তালা ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি কাওসার আলী বলেন, প্রকাশ্য অস্ত্র নিয়ে দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় সাড়ে চার লাখ নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতি হয়েছে। বাজারের ছোট-বড় ১১ দোকানের তালা ভেঙে নগদ টাকা লুটে নেয়া হয়েছে।
এখনো মামলা হয়নি। ব্যবসায়ীরা মামলা দিলে নেয়া হবে। তবে মামলা না হলেও ইতিমধ্যে বিষয়টির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে জানান, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























