নিজস্ব প্রতিবেদক
মাতারবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত
সংগৃহীত ছবি
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুনে ভরার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মাতারবাড়ি আজিজিয়া মাদরাসায় দুই দিনব্যাপী বার্ষিক সভা চলছিল। শুক্রবার ছিল সভার শেষ দিন। সভায় মালামাল বিক্রি করতে আসা দোকানিদের জন্য হাইস্কুলের মাঠে জায়গা করে দেওয়া হয়। সেখানে সকালে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরাচ্ছিলেন এক বিক্রেতা। এ সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন অন্তত ১৫ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























