রাজশাহী প্রতিনিধি
২৭ ঘণ্টা পর চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার
সংগৃহীত ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চুরি হওয়ার নবজাতককে ২৭ ঘণ্টা পর রাজশাহী নগরীর মোন্নাফের মোড় পল্টুর বস্তি থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ সময় চুরি করে নিয়ে যাওয়া নারী ও তার স্বামীকে আটক করা হয়।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। ‘বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে শুনলাম। এখনো বিস্তারিত জানি না, বিস্তারিত একটু পরে জানানো হবে।’
এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রামেক হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে রবিদাস সম্প্রদায়ের কমলী নামের এক নারীর বাচ্চা চুরি হয়।
নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা কমলী রবিদাস শিল্পী সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এই কন্যাশিশুর জন্ম দেন। এটিই তার প্রথম সন্তান। জন্ম নেয়ার তিন দিন পর বাচ্চাটি চুরি হয়। এর পরদিন উদ্ধার হলো।
কমলীর স্বামীর নাম মাসুম রবিদাস। রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনেই মাসুম জুতা সেলাইয়ের কাজ করেন। কমলীর বাবা রামকৃষ্ণ রবিদাসও একই কাজ করেন। তিনি পাবনার ঈশ্বরদীতে থাকেন।
ঘটনার বিবরণে জানা গেছে, প্রসববেদনা নিয়ে বুধবার (২০ জানুয়ারি) দুপুরে কমলী রবিদাস শিল্পী রামেক হাসপাতালে ভর্তি হলে রাতে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অচেনা এক নারী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) তার কাছে গিয়ে শিশুটিকে আদর করেন। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে তিনি আবার আসেন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আবার বাচ্চাকে বুকে নিয়ে ঘুমিয়ে যান কমলী। এই ফাঁকে ওই নারী তার সন্তানকে নিয়ে পালিয়ে যান। বাচ্চা না পেয়ে তিনি পাশেই ঘুমিয়ে থাকা তার মাসিকে ডাকেন। এসময় মাসি ওয়ার্ডের বাইরে গিয়ে আর তাকে পাননি বলে জানান।
এই ঘটনায় রামেক কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছিল।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























