মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত ৫ জন
সংগৃহীত ছবি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি ট্রাক, ৫টি প্রাইভেটকার ও আরাম পরিবহনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছেন ৫ জন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আজ সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে প্রথমে ঢাকামুখি একটি ট্রাক রাস্তার নিরাপত্তা বেষ্টনিতে (রেলিং) ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা ৫টি প্রাইভেটকার ও শেষে একটি যাত্রীবাহী বাস গিয়ে একের পর এক ধাক্কা লাগলে শেষের প্রাইভেটকারটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। গাড়িগুলো ধীর গতিতে চলছিলো বলে বড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা।
হাসাড়া হাইওয়ে পুলিশ জানান, দুর্ঘটনায় পর দীর্ঘক্ষণ এক্সপ্রেসওয়ের এক পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে রাস্তায় চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























