রংপুর প্রতিনিধি
রংপুরে পরীক্ষার টেনশনে কলেজছাত্রীর আত্মহত্যা
সংগৃহীত ছবি
রংপুর নগরীর লালবাগ কেডিসি রোডের মিতা কুঞ্জ ছাত্রীনিবাস থেকে সোনালী রানী নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোনালী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এবার ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি।
আজ সোমবার (২৫ জানুয়ারি) সকালে ওই এলাকার মিতা কুঞ্জ ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সোনালী জয়পুরহাটের কালাই থানাধীন বলিঘাম মাত্রাই গ্রামের সুভাস চন্দ্রের মেয়ে।
সোনালীর বাবা সুভাষ চন্দ্র মুঠোফোনে জানান, তার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট সোনালী। অনার্স ফাইনাল পরীক্ষা চলাকালীন সে পরীক্ষা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। গতকাল রোববার তিনি মেসে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে পরীক্ষা নিয়ে টেনশন না করার জন্য অনেক বুঝিয়েছেন।
আজ সোমবার মেস কর্তৃপক্ষের মাধ্যমে মেয়ের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পারেন। পরীক্ষা ভালো না হওয়ায় হতাশা থেকে সোনালী আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, রাতে মেয়েটি তার রুমে একা ছিল। সোমবার সকালে ভাত দেয়ার জন্য মেসের বুয়া ডাকাডাকি করে সাড়া না পেয়ে অন্যদের জানান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























