রাজশাহী প্রতিনিধি
চুরির একদিনের মধ্যে নবজাতক উদ্ধার, পুরস্কার পেলেন ৩ পুলিশ
আইজিপির কাছে থেকে পুরস্কার গ্রহণ করছেন ৩ পুলিশ কর্মকর্তা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চুরির একদিনের মধ্যে দ্রুত নবজাতক উদ্ধার তৎপরতার জন্য পুরস্কার পেয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন পুলিশ কর্মকর্তা ও কর্মচারী।
পুরস্কার পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- এসি মো. রাকিবুল ইসলাম, এসআই মো. ছয়ফুল ইসলাম এবং কনস্টেবল মো. মাহফিজুর রহমান।
শনিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) তার নিজ কার্যালয়ে এ পুরস্কার প্রদান করেন।
পুলিশের নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘রামেক হাসপাতাল থেকে নবজাতক চুরির একদিনের মধ্যেই উদ্ধারে গুরুত্বপূর্ণ পেশাগত ও সামাজিক দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেয়া হয়েছে। এটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) একটি সফলতার গল্প।’
তিনি আরও জানান, আরএমপির পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের পরিকল্পনায় নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার প্রত্যয়ে লাগানো সিসি ক্যামেরায় প্রথম ধরা পড়ে শিশু নিয়ে যাওয়ার ছবি, যা অনুসন্ধান ও বিশ্লেষণ করেই ধরা পড়ে অপরাধী। শোকাতুর মা তার কোলে ফিরে পায় পরম আদরের বাচ্চা।’
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























