বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১০
বগুড়ায় বিয়ে উপলক্ষে বিষাক্ত মদপান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে গতকাল চারজনসহ আজ আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
মৃত ব্যক্তির নাম জানা যায়নি, তবে তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামে। তিনি পেশায় থি-হুইলার (সিএনজি) মেকার ছিলেন বলে জানা গেছে।
এর আগে যারা মারা যান তারা হলেন- বগুড়া শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর প্রেমনাথ রবিদাস (৬০), শহরতলীর ফাঁপোড়ের রিকশা চালক জুলফিকার (৫২) ও নিশিন্দারা ধমকপাড়ার আলমগীর (৪০), রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলে সুমন (৩৮), শহরের কাটনারপাড়ার টোকাপট্টির কুলি শ্রমিক সাজু (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৭০), আব্দুল জলিল (৬৫)। আরেকজনের নাম জানা যায়নি।
স্থানীয়দের সূত্রে জানা যায় রোববার (৩১ জানুয়ারি) রাতে শহরের তিনমাথা এলাকায় ঋষি পরিবারে বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ে উপলক্ষে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে অতিথিরা দাওয়াতে আসেন। আগত লোকজন বিয়ে বাড়ির পাশেই শাহীন হোমিও নামের একটি দোকান থেকে অ্যালকাহোল জাতীয় মদ কিনে তা পান করেন। ওই মদ পান করে রাত থেকেই অসুস্থ হয়ে শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি হন ১৫ জনের বেশি।
যার মধ্যে এ পর্যন্ত বিষাক্ত মদপানে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিকিৎসক এবং স্থানীয় কাউন্সিলরগণ। আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা সবাই নিম্ন আয়ের ও শ্রমজীবি ছিলেন।
এদিকে, বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আইনিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























