নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪১, ১৪ মার্চ ২০২১
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর পল্টনে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত গৃহকর্মীর নাম লিপি বেগম (৩৩)। তার বাড়ি সন্দ্বীপে।
রোববার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া। তিনি জানান, খবর পেয়ে সকাল ১০ টার দিকে পল্টন ইস্টার্ন রেইনবোর বাসায় যাই। পরে ১৫ তলার ফ্ল্যাটের বাথরুমের দরজা ভেঙে কাপড় রাখার স্টান্ডের সঙ্গে ওড়নায় ঝুলন্ত মরদেহ দেখতে পাই।
তিনি আরও জানান, মৃত লিজা বাংলাদেশ ব্যাংকের শাহ নেওয়াজ মুরাদের বাসায় ছয় মাস ধরে গৃহকর্মীর কাজ করতেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























