টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট: ১৫:৩১, ৬ এপ্রিল ২০২১
টাঙ্গাইলে সিঁধ কেটে চুরি হওয়া শিশু উদ্ধার, গ্রেফতার ৪
টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে মাকে বেঁধে রেখে শিশু চুরির ঘটনায় শিশু জুনায়েদকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে পুলিশ শিশুকে উদ্ধার করে। শিশুটিকে মা কল্পনা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সখীপুর উপজেলার শোলা প্রতিমা গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৫), বাসাইল উপজেলার হাবলা গ্রামের পৈলান খানের ছেলে পরাণ খান (জামাল) (৪২), তার স্ত্রী শিউলী আক্তার (৩২) ও দেলদুয়ার উপজেলার জাঙ্গালীয়া গ্রামের আকরাম খানের স্ত্রী (পরাণের বোন) রওশন আরা বেগম (৪০)।
টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার সিরাজ আমিন জানান, সখীপুর থানা পুলিশ ও পিবিআই টাঙ্গাইলের যৌথ উদ্যোগে একটি দল সোমবার (৫ এপ্রিল) সারারাত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায়। এ সময় তথ্য প্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালীয়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত দুই নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলা প্রতিমা এলাকার ট্রাক চালক আছর উদ্দিনের ঘরে সিঁধ কেটে তার ২ মাসের শিশুকে চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত শুক্রবার (২ এপ্রিল) শিশুটির বাবা আছর উদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























