নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০:৪১, ৬ এপ্রিল ২০২১
শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে ৩৫ মৃত্যু, ঘটনা তদন্তে গণশুনানি ৮ এপ্রিল
লঞ্চ ‘সাবিত আল হাসান’
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ‘সাবিত আল হাসান’ নামের লঞ্চডুবির যাওয়ার ঘটনায় আগামী ৮ এপ্রিল গণশুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত নেয়। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘটনাস্থলে গণশুনানি হওয়ার কথা জানায় তদন্ত কমিটি।
রোববার সন্ধ্যা ৬ টায় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ ঘাট থেকে ছেড়ে আসে এই লঞ্চটি। মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিয়ে ভাসিয়ে ৫০ ফুট দূরে ব্রিজের নিচে নিয়ে যায়। সেখানে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়। এই ঘটনার পর অন্তত ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়।
লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবদুছ ছাত্তার শেখ। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলাম।
কমিটিকে দুর্ঘটনাস্থল এবং দুর্ঘটনাকবলিত নৌযান পরিদর্শন করে ১৯৭৬ সালের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশের ক্ষমতাবলে দুর্ঘটনার কারণ উদঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি/সংস্থাকে শনাক্ত করতে হবে। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সুনির্দিষ্ট সুপারিশ দেবে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























