নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫৩, ৭ এপ্রিল ২০২১
সামনে পুলিশ, তাই সহযাত্রীর বোরকা টেনে মাস্ক বানালেন পুরুষ যাত্রী
পুলিশ সামনে আসলে সহযাত্রীর বোরকা টেনে মাস্ক বানানো হয়!
সারাদেশে গণপরিবহন না চললেও সবাই ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা চলছে। মহামারি তো দূরে থাক কিছুই যেন হয়নি দেশে, এমন মনোভাব নিয়েই মনগড়াভাবে সবাই চলছে। আবার অনেকে তো মাস্কও ঠিক মতো ব্যবহার করছে না।
তবে এ মাস্ক নিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন চট্টগ্রামের দুই যাত্রী। পুলিশকে দেখে সহযাত্রী নারীর বোরকার টেনে মুখে মাস্ক হিসেবে ব্যবহার করেছে পুরুষ যাত্রী।
সোমবার (৫ এপ্রিল) জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের ফেসবুক পেইজে এ ঘটনার ছবিসহ বিস্তারিত পোস্ট করেছে সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) শামীম আনোয়ার।
ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‘সহযাত্রীর বোরকায় তাহার অন্যরকম ‘মাস্ক’। সিএনজিতে হাসিমুখে গল্প করতে করতে যাচ্ছিলেন তারা দুইজন। মাস্ক নেই একজনের মুখেও। আমি থামার সংকেত দিতেই মহিলাটি এতক্ষণ ধরে মুখের নিচে নামানো নিকাব দ্রুত উপরে উঠিয়ে মুখমণ্ডল ঢেকে ফেললেন।’
‘আমাদের মাস্ক সংক্রান্ত প্রশ্নবাণ থেকে আপাতত মুক্তি মিলেছে তার। কিন্তু পুরুষটি? তিনি কি করে নিজেকে বাঁচাবেন! তার তো আর নিকাব বা এ ধরনের কিছু নেই। হাতের কাছে কোন কিছু খুঁজে না পেয়ে অগত্যা নারী সহযাত্রীর বোরকার স্কার্ফ দিয়েই….! পুলিশের হাত থেকে বাঁচা ভীষণ জরুরি, করোনা ভাইরাস থেকে নয় কিন্তু!’
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























