কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট: ১৫:০৬, ১১ এপ্রিল ২০২১
বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক আহত
ফাইল ছবি
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে আহত হয়েছেন এক ভারতীয় নাগরিক। শনিবার সন্ধ্যার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ভারতীয় নাগরিকের নাম মিলন মিয়া (১৮)। তিনি ভারতের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার শাহিদালের কুঠি গ্রামের জগু আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৪৬/৫ এস এর কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল মিলন মিয়া। সে তার নানা বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ ইউপির দোয়ালিপাড়া গ্রামে আসছিল। ওই সময় গুলির ঘটনা ঘটে।
এ বিষয়ে আহত মিলন মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় সে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এরপর নানা মকবুল হোসেনের বাড়িতে যায়। আইনি ঝামেলা এড়াতে বিষয়টি গোপন রাখলেও খবর পেয়ে রাত সাড়ে ৩টায় ওই এলাকার একটি পরিত্যক্ত পুকুরপাড় থেকে মিলনকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. পুলক কুমার সরকার জানান, ভারতীয় ওই কিশোরের পাঁজরের ডান দিকে গুলি লেগেছে। ভোর চারটায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
নাগেশ্বরী থানার ওসি রওশন কবির জানান, আহত ওই কিশোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ব্যাপারে বিজিবি সিদ্ধান্ত নেবে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























