সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:২২, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:২২, ১৪ এপ্রিল ২০২১
সুন্দরবনে বাঘের আক্রমণে প্রাণ হারালেন মৌয়াল
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন হাবিবুর রহমান নামে এক মৌয়াল। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাঙ গ্রামের আজিজ মোল্লার ছেলে।
বুধবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে সুন্দরবনের হোগলাডোরা খালে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের কৈখালী রেঞ্জ কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, মঙ্গলবার কৈখালী অফিস থেকে তারা মধু কাটার পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। বুধবার সকালে রায়মঙ্গল নদীর হোগলাডোরা খালের পাশে মধু কাটার সময় হাবিবুরকে বাঘে ধরে নিয়ে যায়। পরে তার সঙ্গীরা বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে।
এর আগে মঙ্গলবার বিকেলে পশ্চিম সুন্দরবনের হলদিবুনিয়া এলাকার আমড়াতলি খালে বাঘের আক্রমণে রবিউল নামে এক মৌয়াল আহত হন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























