ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫২, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৫৪, ২১ এপ্রিল ২০২১

রাজধানীতে বস্তিতে অগ্নিকাণ্ড

রাজধানীর উত্তরা এলাকার তুরাগের বালুর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়