নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৯, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১২:১৮, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১২:১৮, ২৯ এপ্রিল ২০২১
পতেঙ্গায় তেল ট্যাংকারে আগুন, নিহত ২
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট এলাকায় ট্যাংকারটিতে আগুন লাগে। খবর পেয়ে পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
চট্টগ্রাম মেডিক্যালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শিলব্রত বড়ুয়া জানান, সেখানে দগ্ধ অবস্থায় তিনজনকে আনা হয়েছে।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























