নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:১৫, ২৯ এপ্রিল ২০২১
মুসা ম্যানশনে অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু
হাজী মুসা ম্যানশন
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে।
বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাসাধীন অবস্থায় আশিকুজ্জামান (৩২) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাজী মুসা ম্যানশন নামের ওই ছয়তলা ভবনটির নিচতলায় আগুন লাগে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- ওই ভবনের নিরাপত্তারক্ষী ওলিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা শিক্ষার্থী সুমাইয়া এবং ওলিউল্লাহর কাছে বেড়াতে আসা কবীর নামে আরেকজন। এছাড়া আহত হন অন্তত ২১ জন।...বিস্তারিত
পরে শুক্রবার (২৩ এপ্রিল) বংশাল থানার এসআই মোহাম্মদ আলী শিকদার মুসা ম্যানশন ভবনের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতানামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।....বিস্তারিত
এ ঘটনায় দুজন রাসায়নিক গুদাম মালিককে গ্রেফতার করেছে র্যাব।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























