ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০, ১২ মে ২০২১
আপডেট: ২০:১৫, ১২ মে ২০২১

রিকশাচালককে মারধর করা সেই ‘প্রভাবশালী’র ফের জামিন নামঞ্জুর

ভিডিও থেকে সংগৃহীত

ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর বংশালে রিকশাচালককে মারধরের অভিযোগে কারাগারে আটক সুলতান আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ মে) ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন আসামি পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন। 

এর আগে গত ৯ মে আসামি পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন। 

এদিকে গত ৫ মে আসামি সুলতানকে আদালতে হাজির করা হয়। এসময় ভুক্তভোগী রিক্সা চালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন বংশাল থানার উপ-পরিদর্শক মো. আলী রেজা মামুন। এসময় আসামি পক্ষ জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ৪ মে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও লিংক পাঠান একজন সংবাদকর্মী। ভিডিওতে দেখা যায়, বংশালে এক ব্যক্তি এক রিকশাওয়ালাকে চড়-থাপ্পড় মারছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। নির্যাতনের একপর্যায়ে রিকশাওয়ালা মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে ওই রিকশাওয়ালাকে উদ্ধার করে।

ভিডিওটি দেখার পর অভিযুক্ত সুলতানকে গ্রেফতার করে বংশাল থানা-পুলিশ। অভিযুক্ত সুলতান বংশালের একজন বাড়িওয়ালা ও স্থানীয় প্রভাবশালী বলে জানা যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়