ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৪, ১২ মে ২০২১
আপডেট: ০০:০৮, ১৩ মে ২০২১

রামপুরায় ছয়তলা ভবনে আগুন

রাজধানীর রামপুরায় একটি ছয়তলা আবাসিক ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, রাত ১০টা ১৬ মিনিটে রামপুরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপরই আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট পাঠানো হয়। 

আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেন নি কামরুল হাসান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়